অভিজিৎ দীপকের সই কর জামিননামার ছবিটি AI দ্বারা তৈরি
বুম দেখে যে ছবিটি আসলে AI দ্বারা তৈরি।

অভিজিৎ দীপকের স্বাক্ষরযুক্ত একটি জামিননামার (Surety Bond) AI ছবিকে আসল ছবি হিসেবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হচ্ছে।
বুম AI শনাক্তকারী টুল দিয়ে শনাক্ত করে দেখে যে ছবিটি আসলে এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে।
২ অক্টোবর, ২০২৬ সিজেপি এবং বিরোধী দলগুলি দ্বারা দিল্লি এবং দেশের বিভিন্ন অংশে সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগের দাবিতে প্রতিবাদ করা হচ্ছে । ১০ এবং ১১ অক্টোবর, ২০২৬ দিল্লির যন্তরমন্তর প্রতিবাদের সময় দিল্লি পুলিশ দ্বারা বিক্ষোভকারী, সাংবাদিক এবং আইনজীবীরা আটক হয়েছিল। ১০ অক্টোবর অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে পুলিশ দিল্লির বিমানবন্দর থেকে আটক করে এবং শান্তি ও সদাচরণ বজায় রাখার শর্তে এক বছরের জন্য ৫০,০০০ টাকার জামিননামা (শিউরিটি বন্ড) দাখিল করার পর এসইএম আদালত তাঁদের মুক্তি দেয়।
ভাইরাল দাবি
অভিজিৎ দীপকের সাক্ষর করা জামিননামা (শিউরিটি বন্ড) ছবি সোশাল ভাইরাল। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ঋজু দত্ত ছবিটি তার এক্স হ্যান্ডেল শেয়ার করে।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে। আর্কাইভটি দেখতে এখানে ক্লিক করুন।
আমরা যা পেয়েছি
ছবিতে অসঙ্গতি: আমরা ছবিতে বেশ কয়েকটি অসঙ্গতি লক্ষ্য করেছি। বন্ডটি ১১ অক্টোবর দিল্লি ক্যান্টের বিশেষ এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট (SEM) কোর্টে স্বাক্ষরিত হয়েছিল, যেখানে ছবিতে বলা হয়েছে এটি ১০ অক্টোবর স্বাক্ষরিত হয়েছিল।
ছবি এআই ব্যবহার করে তৈরি: আমরা ছবিটি OpenAI-এর শনাক্তকারী টুলে চালালে একটি সেটি একটি ওয়াটারমার্ক সনাক্ত করে যা নির্দেশ করে যে ছবিটি ওপেনএআই ব্যবহার করে তৈরি করা হয়েছে।






