Skip to main content
BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  1. Home
  2. ফ্যাক্ট চেক
  3. বাংলাদেশে এক স্কুল ছাত্রীর উপর...
ফ্যাক্ট চেক

বাংলাদেশে এক স্কুল ছাত্রীর উপর আক্রমণের ভিডিও মিথ্যে সম্প্রদায়িক দাবিসহ ভাইরাল

বুম দেখে যে ভিডিওতে থাকা মেয়েটি হিন্দু নয়। আহত মেয়েটির নাম জাকিয়া সুলতানা

By -  Sista Mukherjee
Published -  13 Nov 2026 12:44 PM IST
  • Boomlive
    বাংলাদেশে এক স্কুল ছাত্রীর উপর আক্রমণের ভিডিও মিথ্যে সম্প্রদায়িক দাবিসহ ভাইরাল

    বাংলাদেশে দিনদুপুরে একজন কিশোর এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মিথ্যে সাম্প্রদায়িক দাবি করা হচ্ছে হিন্দু মেয়েটি ওই মুসলিম যুবকটির প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার ফলে যুবকটি তার উপর আক্রমণ করে।

    বুম যাচাই করে দেখে, ভিডিওতে থাকা মেয়েটি এবং ওই ছেলেটি দুজনেই একই সম্প্রদায়ের। আহত মেয়েটির নাম জাকিয়া সুলতানা এবং মেয়েটির বাড়ি বাংলাদেশের ফরিদপুরে।

    ভাইরাল দাবি

    ৩৫ সেকেন্ডের ভিডিওটি সোশ্যাল মিডিয়া শেয়ার করে তার ক্যাপশনে লেখা হচ্ছে, “ঢাকায় একজন হিন্দু তরুণী কোনো মুসলিম পুরুষের অনাকাঙ্ক্ষিত প্রস্তাব প্রত্যাখ্যান করলেই তাকে রাস্তায় নৃশংস হিংসার শিকার হতে হয়, এমনটাই অভিযোগ রয়েছে। নারীর অধিকারের তথাকথিত প্রবক্তারা কোথায়? তাদের ক্ষোভ কোথায়? বাছাই করা ক্ষোভ হিন্দু নারীদের সুরক্ষা দিতে পারবে না। বাংলাদেশে হিন্দুদের ওপর যে নির্যাতন চলছে, তা নিন্দার যোগ্য; সুবিধাবাদী নীরবতা কোনো সমাধান নয়।”



    পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।

    আমরা যা পেয়েছি

    বুম ভিডিওটির মূল ফ্রেম গুলো নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে আমরা ওই ঘটনার সম্পর্কিত একাধিক বাংলাদেশের প্রতিবেদন খুঁজে পাই। ডেইলি সান এর ৯ নভেম্বরের প্রতিবেদন থেকে আমরা জানতে পারি ভাইরাল ভিডিওতে দেখতে পাওয়া স্কুলছাত্রীর নাম জাকিয়া সুলতানা এবং সে দশম শ্রেণীর ছাত্রী। দিনদুপুরে জাকিয়াকে ওই ছেলেটি ছুরি নিয়ে আক্রমণ করে এবং তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসলে ছেলেটি ঘটনা স্থল ছেড়ে পালায়।


    ঢাকা ট্রিবিউন এর প্রতিবেদন অনুযায়ী, “কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) ফয়সাল মাহমুদ জানান, “ঘটনাস্থলের ভবনের সিসিটিভি ক্যামেরার একাধিক ফুটেজে ছুরিকাঘাত করা তরুণকে শনাক্ত করা গেছে। তাকে ধরতে কাজ চলছে। আঘাতে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়েছে। অভিযুক্ত তরুণ শহরের একটি স্কুলের দশম শ্রেণিতে পড়ে।”

    Tags

    #Bangladesh
    Read Full Article
    Claim :   ভিডিওতে বাংলাদেশে এক হিন্দু মেয়ের উপর আক্রমণ করতে দেখা যাচ্ছে মুসলিম ছেলেকে।
    Claimed By :  Social Media Users
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!