Skip to main content
BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  1. Home
  2. ফ্যাক্ট চেক
  3. সত্যিই কি আইপিএস অজয় পাল শর্মাকে ৫...
ফ্যাক্ট চেক

সত্যিই কি আইপিএস অজয় পাল শর্মাকে ৫ বছরের জন্য পশ্চিমবঙ্গে পাঠান হচ্ছে?

আইপিএস কর্মকর্তার ঘনিষ্ঠ সূত্র বুমকে নিশ্চিত করে এমন কোনও নির্দেশ তাদের কাছে আসেনি ও বর্তমানে তিনি প্রয়াগরাজে কর্মরত রয়েছেন।

By -  Shefali Srivastava
Published -  11 May 2026 4:20 PM IST
  • Boomlive
    সত্যিই কি আইপিএস অজয় পাল শর্মাকে ৫ বছরের জন্য পশ্চিমবঙ্গে পাঠান হচ্ছে?

    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Legislative Assembly Election) চূড়ান্ত পর্যায়ের আগে আলোচনায় আসা উত্তরপ্রদেশ ক্যাডারের আইপিএস কর্মকর্তা অজয় পাল শর্মাকে (Ajay Pal Sharma) নিয়ে সম্প্রতি এক দাবি ভাইরাল হয় সমাজমাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীরা দাবি করেন, অজয় পাল শর্মাকে প্রতিনিয়োগের মাধ্যমে পাঁচ বছরের জন্য পশ্চিমবঙ্গে পাঠানো হচ্ছে।

    বুম যাচাই করে দেখে, দাবিটি ভুল। আইপিএস ওই কর্মকর্তার ঘনিষ্ঠ সূত্র বুমকে জানায়, বর্তমানে কাছে এমন কোনও আদেশ তার কাছে আসেনি এবং তিনি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অতিরিক্ত কমিশনারের পদেই নিযুক্ত রয়েছেন।

    প্রসঙ্গতঃ উল্লেখ্য, পশ্চিমবঙ্গ নির্বাচনের সময় অজয় পাল শর্মাকে পুলিশ পর্যবেক্ষক হিসেবে পাঠানো হয়েছিল। ওই সময়ে বাংলার ফলতা আসনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খানকে তার সতর্কবার্তা দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছিল সমাজমাধ্যমে।

    ভাইরাল দাবি

    এবিষয়ে ফেসবুকে এক ব্যবহারকারী লেখেন, "পশ্চিমবঙ্গে আরও পাঁচ বছর। উত্তরপ্রদেশের আইপিএস অফিসার এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পাল শর্মা আগামী পাঁচ বছরের জন্য পশ্চিমবঙ্গেই থাকবেন। স্বরাষ্ট্র মন্ত্রক তাকে আগামী ৫ বছরের জন্য ডেপুটেশনে পশ্চিমবঙ্গ সরকারে কাজ করার নির্দেশ দিয়েছে। এর ফলে তিনি সাময়িকভাবে পশ্চিমবঙ্গ পুলিশ বা রাজ্য প্রশাসনের অধীনে দায়িত্ব পালন করবেন। জয় হিন্দ"।

    পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও তারা আর্কাইভ দেখতে এখানে।

    কী পেলাম আমরা অনুসন্ধানে:

    ১. উত্তরপ্রদেশেই বর্তমানে নিযুক্ত অজয় পাল শর্মা: বুম যাচাই করে দেখে, আইপিএস অজয় পাল শর্মার প্রতিনিয়োগের খবরটি ভুল। বর্তমানে তিনি প্রয়াগরাজে অতিরিক্ত কমিশনারের পদে নিযুক্তই রয়েছেন যেখানে তিনি ২০২৫ সাল থেকে কর্মরত রয়েছেন।

    আমাদের অনুসন্ধানে দেখা গেছে, বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন ৪ মে প্রায় ৬ টা নাগাদ সমাজমাধ্যম এক্সে একটি প্যারোডি অ্যাকাউন্ট @abdullah_0mar এমন দাবি করেছিল। তবে সেই পোস্টের মন্তব্য অংশে ওই ব্যবহারকারী স্পষ্ট করেন সেটি একটি ব্যাঙ্গাত্মক পোস্ট ছিল।

    Satire post hai yaar 😭

    — Farrago Abdullah Parody (@abdullah_0mar) May 4, 2026

    এছাড়াও বেশ কিছু সংবাদ প্রতিবেদন অনুসারে, অজয় পাল শর্মাকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনায় পুলিশ পর্যবেক্ষক হিসেবে পাঠানো হয়েছিল। তবে কোনও রিপোর্টেই তার পাঁচ বছরের জন্য স্থানান্তকরণের উল্লেখ নেই।

    এছাড়াও ওই আইপিএস কর্মকর্তার ঘনিষ্ঠ সূত্র বুমকে জানায়, এমন কোনও আদেশ তাদের কাছে আসেনি। বর্তমানে তিনি প্রয়াগরাজের অফিসে রয়েছেন। তিনি দুই সপ্তাহের জন্য পশ্চিমবঙ্গে পর্যবেক্ষক হিসেবে গিয়েছিলেন। প্রথম পর্যায়ে তিনি কোচবিহার এবং দ্বিতীয় পর্যায়ে ডায়মন্ড হারবার ও ফলতা এলাকায় নিযুক্ত ছিলেন।

    তাছাড়া আমরা দেখি, স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে সর্বশেষ স্থানান্তরের তালিকা গত ১৪ এপ্রিল প্রকাশিত হয়েছিল। তাতে AGMUT (অরুণাচল প্রদেশ-গোয়া-মিজোরাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল) ক্যাডারের কর্মকর্তাদের পোস্টিংয়ের তথ্য দেওয়া থাকলেও অজয় পাল শর্মার নাম সেখানে ছিল না।

    ২. ডেপুটেশনের নিয়মাবলীতে উল্লেখিত বিষয়: আইপিএস (ক্যাডার) নিয়মের, ১৯৫৪ এর নিয়ম ৬ বলে অনুযায়ী, আইপিএস আধিকারিকদের কিছু সময়ের জন্য তাদের মূল রাজ্য থেকে বাইরে কাজ করার জন্য পাঠানো যেতে পারে। তাদের কেন্দ্রীয় সরকার, অন্য রাজ্য সরকার, সরকারি নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান বা আন্তর্জাতিক সংস্থায়ও নিয়োগ করা যেতে পারে। তবে সেটি এক দীর্ঘ প্রক্রিয়া, যার জন্য মূল রাজ্য ও সংশ্লিষ্ট রাজ্যের (যেখানে স্থানান্তর হবে) মধ্যে পারস্পরিক সম্মতি আবশ্যক।

    Tags

    #West Bengal ElectionsWest Bengal PoliceWest Bengal Violence#West Bengal
    Read Full Article
    Claim :   আইপিএস অজয় পাল শর্মাকে পাঁচ বছরের জন্য প্রতিনিয়োগের ভিত্তিতে পশ্চিমবঙ্গে পাঠান হয়েছে
    Claimed By :  Social Media Users
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!