Skip to main content
BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  1. Home
  2. ফ্যাক্ট চেক
  3. মোদী বলেছিলেন ভারত বিশ্বের দ্বিতীয়...
ফ্যাক্ট চেক

মোদী বলেছিলেন ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম 'Wheat উৎপাদক’, ‘Beef উৎপাদক’ নয়

বুম দেখে, মোদী বলেছিলেন ‘ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদক’, 'গরুর মাংস উৎপাদক’ নয়।

By -  Anmol Alphonso
Published -  29 July 2026 9:55 AM IST
  • মোদী বলেছিলেন ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম Wheat উৎপাদক’, ‘Beef উৎপাদক’ নয়

    নিউজিল্যান্ডের অকল্যান্ডে ভারতীয় সম্প্রদায়ের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া ভাষণের এক ভিডিও সম্প্রতি বিভ্রান্তিকর এক দাবিসহ ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। দাবি করা হয়, মোদী নাকি বলেছেন ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম "গরুর মাংস (বিফ) উৎপাদক"।

    বুম যাচাই করে দেখে, মোদী তার ভাষণে "গম উৎপাদক" (wheat producer) বলেছেন, "গরুর মাংস" (beef) নিয়ে কোনো মন্তব্য করেননি। ভাইরাল দাবিটি সম্পূর্ণ ভুল।

    ৪০ বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর নিউজিল্যান্ড সফরের অংশ হিসেবে মোদী দুই দিনের সরকারি সফর শেষে অকল্যান্ডে এই ভাষণ দেন।

    গবাদি পশু জবাই ও গরুর মাংস খাওয়া নিয়ে দীর্ঘদিনের রাজনৈতিক বিতর্কের প্রেক্ষাপটে ছড়ানো হয় এই দাবি। অতীতে একাধিকবার প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপি এই বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন। পাশাপাশি, বিজেপি শাসিত একাধিক রাজ্যে গরু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা বা কড়া বিধিনিষেধ রয়েছে। তবে আন্তর্জাতিক বাণিজ্যে মোষের মাংসকে প্রায়শই "বিফ" হিসেবে শ্রেণিবদ্ধ করা হয় এবং ভারত বিশ্বের অন্যতম বৃহৎ মোষের মাংস রপ্তানিকারক দেশ।

    ভাইরাল দাবি

    ফেসবুকে মোদীর বক্তব্যের ভিডিওটি পোস্ট করে এক ব্যক্তি ক্যাপশন হিসেবে লেখেন, "আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই বলেছেন, ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গরুর মাংস ও দুধ উৎপাদনকারী দেশ। এবার ভক্তকুল, একটু মন দিয়ে শুনুন, দেখুন এবং ভেবে দেখুন।"

    পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।

    কী পেলাম আমরা অনুসন্ধানে: মোদী বলেন গমের কথা, গরুর মাংসের কথা নয়

    ১. আসল ভাষণ: ২০২৬ সালের ১১ জুলাই নিউজিল্যান্ডের অকল্যান্ডে ভারতীয় সম্প্রদায়ের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীর দেওয়া মূল ভাষণটি আমরা দেখি। ভাষণটি প্রধানমন্ত্রী কার্যালয় (PMO India)-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়েছিল।

    ভাষণের ১ ঘণ্টা ১ মিনিট ২২ সেকেন্ডে স্পষ্টভাবে শোনা যায়, মোদী বলছেন ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদক দেশ।

    ২. সংবাদমাধ্যমের প্রতিবেদন: মোদীর ভাষণ নিয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনও আমরা যাচাই করেছি। সেখানেও দেখা যায়, তিনি গম উৎপাদনের কথাই বলেছেন, গরুর মাংস উৎপাদনের নয়।

    #WATCH | New Zealand: At the community event in Auckland, PM Narendra Modi says, "Today India is the world's fastest-growing major economy. India is the world's largest vaccine producer. India is among the leading nations in the world in terms of mobile data consumption. India is… pic.twitter.com/ZiNhK60D0u

    — ANI (@ANI) July 11, 2026



    Tags

    ModiBeef Export
    Read Full Article
    Claim :   ভিডিওতে দেখা যাচ্ছে, নরেন্দ্র মোদী বলছেন ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গরুর মাংস (বিফ) উৎপাদক
    Claimed By :  Social Media Users
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!