Skip to main content
BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  1. Home
  2. ফ্যাক্ট চেক
  3. রাহুল গান্ধীকে সমালোচনা করে ইতালির...
ফ্যাক্ট চেক

রাহুল গান্ধীকে সমালোচনা করে ইতালির দূতাবাসের বিবৃতির ছবি ভুয়ো

বুম দেখে, বিবৃতিটি আসল নয়। ভারতের ইতালির দূতাবাসের নাম করে একটি ব্যঙ্গাত্মক অ্যাকাউন্ট সেটি পোস্ট করেছিল।

By -  BOOM FACT Check Team
Published -  17 Aug 2026 6:40 PM IST
  • রাহুল গান্ধীকে সমালোচনা করে ইতালির দূতাবাসের বিবৃতির ছবি ভুয়ো

    সম্প্রতি ইতালির দূতাবাসের (Italian Embassy) নামে তৈরি একটি বিবৃতি, যেখানে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে (Giorgia Meloni) নিয়ে তাঁর মন্তব্যের জন্য সমালোচনা করা হয়েছে, তা রিপাবলিক (Republic), দৈনিক ভাস্কর ইংরেজি (Dainik Bhaskar English) এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা আনুষ্ঠানিক বিবৃতি হিসেবে শেয়ার করেছেন।

    বুম যাচাই করে দেখে, বিবৃতিটি আসল নয় এবং ভারতের ইতালির দূতাবাসের নাম করে একটি ব্যঙ্গাত্মক অ্যাকাউন্ট সেটি পোস্ট করেছিল।

    ছবিটি এমন সময়ে সামনে আসে, যখন নয়াদিল্লিতে অনুষ্ঠিত রচনাত্মক কংগ্রেসের জাতীয় সম্মেলনে রাহুল গান্ধীর সাম্প্রতিক মন্তব্য নিয়ে আলোচনা চলছিল। সেখানে গান্ধী অভিযোগ করে বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশনীতি মূলত বিভিন্ন দেশের নেতাদের আলিঙ্গন করার মধ্যেই সীমাবদ্ধ। কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিতের সঙ্গে আলিঙ্গনের ভঙ্গি করে মোদীর সঙ্গে তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাক্ষাৎ ও আলিঙ্গনকেও কটাক্ষ করেন।

    ভাইরাল দাবি

    ইতালির দূতাবাস কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘অশ্লীল মন্তব্যের’ জন্য গভীর উদ্বেগ ও তীব্র আপত্তি জানিয়েছে বলে দাবি করে ছবিটিকে দূতাবাসের অফিসিয়াল বিবৃতি বলে প্রচার করা হচ্ছে।

    আর্কাইভটি দেখুন এখানে।

    রিপাবলিক, দৈনিক ভাস্কর ইংরেজি, এবং গুজরাট সমাচার এর মতো সংবাদ সংস্থাগুলি তাদের ওয়েবসাইটে মিথ্যা এই দাবিটি শেয়ার করেছে।

    আমরা যা পেয়েছি:

    ১) ইতালির দূতাবাসের ভুয়ো অ্যাকাউন্টের পোস্ট করা ছবি

    বুম প্রথম যে X হ্যান্ডেলটি ভাইরাল ছবিটি পোস্ট করেছিল তা ট্রেস করেছে এবং দেখতে পেয়েছে যে @AINga5f একটি ব্যঙ্গাত্মক অ্যাকাউন্ট, যা তার বায়োতে উল্লেখ করা হয়েছে, এবং এটি অফিসিয়াল ইতালির দূতাবাসের অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত নয়। অ্যাকাউন্টটি ইতিমধ্যেই মুছে ফেলা হয়েছে।



    ২) ইতালির দূতাবাস প্রকাশ করেনি এমন কোনও বিবৃতি

    বুম ইতালির দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটটি দেখেছে এবং রাহুল গান্ধীকে নিন্দা করে কোনও সংবাদ বিজ্ঞপ্তি খুঁজে পায়নি। শেষ বিবৃতিটি কংগ্রেসের অনুষ্ঠানের আগেই ২৪ জুলাই প্রকাশিত হয়েছিল।

    আমরা ভারতে ইতালির দূতাবাসের সাথে যোগাযোগ করেছি এবং প্রতিক্রিয়া পাওয়ার পর প্রতিবেদনটি আপডেট করা হবে।

    Tags

    Rahul GandhiCongress Party
    Read Full Article
    Claim :   ছবিটি দেখায় যে জর্জিয়া মেলোনি সম্পর্কে মন্তব্যের জন্য রাহুল গান্ধীকে সমালোচনা করে ইতালির দূতাবাসের বিবৃতি
    Claimed By :  Facebook posts
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!