BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাংলা...
ফ্যাক্ট চেক

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাংলা ছাড়ার দৃশ্য দাবিতে ছড়াল বিশ্ব ইজতেমার জমায়েতের ভিডিও

বুমকে ভিডিওধারক শেখ আলী জানান, দৃশ্যটি পশ্চিমবঙ্গের হুগলিতে এবছর জানুয়ারি মাসে হওয়া বিশ্ব ইজতেমার জমায়েতের।

By -  Srijit Das
Published -  29 May 2026 5:42 PM IST
  • বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাংলা ছাড়ার দৃশ্য দাবিতে ছড়াল বিশ্ব ইজতেমার জমায়েতের ভিডিও

    পশ্চিমবঙ্গের (West Bengal) হুগলিতে অনুষ্ঠিত এক ইসলামিক সমাবেশের ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দাবি করা হয়, তাতে বাংলা ছেড়ে বেআইনি বাংলাদেশি অভিবাসীদের (Illegal Bangladeshi Infiltrators) হাকিমপুর সীমান্তের দিকে যেতে দেখা যাচ্ছে।

    বুম ভিডিওধারক শেখ আলীর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ২০২৬ সালের ৫ জানুয়ারি ভিডিওটি তিনি নিজেই রেকর্ড করেছিলেন। বুমকে তিনি নিশ্চিত করে বলেন, ভিডিওটিতে পশ্চিমবঙ্গের হুগলিতে অনুষ্ঠিত ২০২৬ সালের বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারী মানুষজনের ভিড় দেখা যায়।

    বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধির পর পশ্চিমবঙ্গের হাকিমপুর চেকপোস্টে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। পশ্চিমবঙ্গের নব-নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বেআইনি অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়ার আহ্বান জানান এবং অন্যথায় কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন। এই প্রেক্ষাপটেই ভিডিওটি সমাজমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

    ভাইরাল দাবি

    ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশন হিসাবে লেখা হয়, "হাজার হাজার সন্দেহভাজন বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে হাকিমপুর সীমান্তের দিকে যেতে দেখা গেছে, যা সীমান্ত নিরাপত্তা এবং বেআইনি অভিবাসনের উপর নতুন বিতর্ক সৃষ্টি করেছে। অনলাইনে প্রচারিত ভিডিও এবং ছবিগুলি তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, অনেকেই পূর্ব ভারতের সীমান্তে অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর নজরদারি এবং দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন।"

    পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে এবং আর্কাইভ দেখতে এখানে।

    কী পেলাম আমরা অনুসন্ধানে: ভিডিওটি পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার জমায়েতের

    ১. ভিডিওটি পশ্চিমবঙ্গ নির্বাচনের ফলাফল ঘোষণার আগেকার: আমরা একাধিক পোস্টে দেখতে পাই, ভিডিওটিকে ২০২৬ সালের বিশ্ব ইজতেমার বলে উল্লেখ করা হয়েছে যা এবছর ২ থেকে ৫ জানুয়ারি হুগলির পুইনানে অনুষ্ঠিত হয়েছিল। সম্পর্কিত অনুসন্ধান করে আমরা ৫ জানুয়ারি ২০২৬ তারিখের জনৈক শেখ আলীর এক ইনস্টাগ্রাম পোস্ট খুঁজে পাই, যেখানে ভিডিওটির দীর্ঘতর সংস্করণ দেখতে পাওয়া যায়।

    ওই ইনস্টাগ্রাম ব্যবহারকারী তার পোস্টে উল্লেখ করেন, ভিডিওটি হুগলি জেলার পুইনান এলাকার একটি হাইওয়ের কাছে রেকর্ড করা হয়েছিল। আমরা ওই সমাবেশের আরও কিছু পোস্টও খুঁজে পাই। স্থানের সত্যতা যাচাই করতে আমরা ভিডিওতে থাকা দৃশ্য গুগল স্ট্রিট ভিউয়ের সাথে মিলিয়ে নিশ্চিত হই, ভিডিওটি সত্যিই উল্লেখিত স্থানে রেকর্ড করা হয়েছিল।


    ২. "ভিডিওটি সিঙ্গুরের আমিরা মোড়ের কাছে রেকর্ড করেছিলাম": আমরা এরপর বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে শেখ আলীর সাথে যোগাযোগ করি। বুমের সাথে কথা বলার সময় আলী নিশ্চিত করেন, ২০২৬ সালের ৫ জানুয়ারি ভিডিওটি তিনি নিজেই রেকর্ড করেছিলেন এবং সেইদিনই ভিডিওটি তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।

    আলী বুমকে বলেন, “আমি ভিডিওটি দুপুর ১২টা থেকে ১টার মধ্যে আমার মোবাইল ফোনে রেকর্ড করি। এই ভিডিওতে গত ২ থেকে ৫ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার জমায়েতের দৃশ্য দেখতে পাওয়া যায়। ভিডিওটি আমিরা মোড়, সিঙ্গুরের কাছে থাকা এক হাইওয়ের কাছে আমি রেকর্ড করেছিলাম।”

    Tags

    #West Bengal#Bangladesh
    Read Full Article
    Claim :   ভিডিওতে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠনের পর রাজ্য থেকে বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চলে যেতে দেখা যায়
    Claimed By :  Social Media Users
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!