BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • 'অভয়া নয়, তামান্নার বিচার চাই'?...
ফ্যাক্ট চেক

'অভয়া নয়, তামান্নার বিচার চাই'? ভাইরাল দেওয়াল লিখনের ছবি বিকৃত

বুমকে সিপিআইএমের চন্দননগর বিধানসভা কমিটির কনভেনর পিনাকী চক্রবর্তী নিশ্চিত করে ছবিটি সম্পাদিত বলে জানান।

By -  Srijit Das
Published -  27 March 2026 4:06 PM IST
  • অভয়া নয়, তামান্নার বিচার চাই? ভাইরাল দেওয়াল লিখনের ছবি বিকৃত
    Listen to this Article

    আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (West Bengal Legislative Assembly Election) সিপিআইএম (CPI-M) দেওয়াল লিখনে 'অভয়া নয়, তামান্নার বিচার চাই' বলে প্রচার করছে দাবিতে সম্প্রতি এক ছবি ভাইরাল হয় সমাজমাধ্যমে।

    বুম যাচাই করে দেখে ছবিটি সম্পাদিত। সিপিআইএমের চন্দননগর বিধানসভা কমিটির কনভেনর পিনাকী চক্রবর্তী বুমকে নিশ্চিত করে জানান, আসল ছবিতে দেওয়াল লিখনে 'অভয়া ও তামান্নার বিচার চাই' লেখা দেখতে পাওয়া যায়।

    ২০২৪ সালে কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে উত্তাল হয়েছিল সারা দেশ, নানা বিতর্কে অভিযোগের আঙ্গুল ওঠে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে। এবারের নির্বাচনে সেই ইস্যুকেই হাতিয়ার করে বিজেপির পানিহাটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী নিহত-নির্যাতিতা চিকিৎসকের মা। কিছুদিন আগে আরজি কর কাণ্ডের নির্যাতিতার মা অভিযোগ করেন, রাজনৈতিক অস্ত্র হিসেবে সিপিআইএম তার মেয়েকে নিয়ে এসেছে ভোটের ময়দানে। এরপরই নেটমাধ্যমে ভাইরাল হয় দেওয়াল লিখনের এই ছবি।

    ভাইরাল দাবি

    ফেসবুকে এক ব্যবহারকারী ছবিটি পোস্ট করে লেখেন, "অভয়ার নামে কোটি কোটি টাকা ফান্ডিং তুলে ঝেড়ে খাওয়া বামপন্থী দের নির্লজ্জ্ব প্রচার.. যে **** *** বলেন ধর্ম আফিমের নেশা. তারাই আবার ধর্ম দেখে বিচার চাই। অভয়া নয় তামান্নার বিচার চাই এটা কোন ধর্মের তোষণ আপনারাই ভেবে দেখুন কেন বামপন্থী দের খিস্তি দিয়ে থাকি বুঝে দেখুন..."

    পোস্টটির আর্কাইভ দেখতে ক্লিক করুন এখানে।

    কী পেলাম আমরা অনুসন্ধানে: ভাইরাল ছবি সম্পাদিত

    ১. আসল ছবি: বুম প্রথমে ছবিটির উৎস জানতে তাকে রিভার্স সার্চ করে। এর মাধ্যমে আমরা ২২ মার্চ, ২০২৬ তারিখের একটি এক্স পোস্ট খুঁজে পাই যেখানে আসল ছবিটি দেখতে পাওয়া যায়।

    ওই ছবিতে ভাইরাল ছবিতে দেখতে পাওয়া শব্দগুলির পরিবর্তে দেওয়াল লিখনে 'অভয়া ও তামান্নার বিচার চাই' লেখা দেখতে পাওয়া যায়। পোস্টটিতে দেওয়াল লিখনটির স্থান হিসেবে চন্দননগরের ৭ নং ওয়ার্ডের উল্লেখ করা হয়।

    প্রতিবাদ যখন দেওয়াল জুড়ে ........

    ৭নং ওয়ার্ড। চন্দননগর। #বাংলা_বাঁচাও pic.twitter.com/FlJPRZ61oO

    — ভালোবাসার রং লাল (@True45006697) March 22, 2026

    সম্পর্কিত কীওয়ার্ড সার্চ করে আমরা দেখতে পাই গত ২০ মার্চ ফেসবুকে এক ব্যবহারকারী ছবিটি পোস্ট করেছিলেন।

    ২. স্থানীয় সিপিআইএম নেতৃত্ত্বের স্পষ্টীকরণ: বুম এরপর ভাইরাল ছবির বিষয়ে জানতে সিপিআইএমের চন্দননগর বিধানসভা কমিটির কনভেনর পিনাকী চক্রবর্তীর সাথে কথা বলে। পিনাকী ছবিতে থাকা লেখা খণ্ডন করে জানান, আসল দেওয়াল লিখনে 'অভয় ও তামান্নার বিচার চাই' লেখা দেখতে পাওয়া যায়।

    পিনাকী বুমকে বলেন, "আসল ছবিটি স্থানীয়ভাবে সিপিআইএমের তরফে তোলা হয়েছিল। গত কয়েকদিন আগে চন্দননগরের ৭ নং ওয়ার্ডে ধারাপাড়া, মন্দিরতলা এলাকায় দেওয়াল লিখনটি করা হয়। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেই ছবিকেই বিকৃত করে ছড়ান হয়েছে সোশ্যাল মিডিয়ায়।"

    পিনাকী দেওয়াল লিখনটির তোলা আসল ছবিটি বুমকে পাঠান। নীচে ভাইরাল ও আসল ছবির তুলনা দেখতে পাওয়া যাবে।



    Tags

    West BengalRG Kar Rape CaseCPIM West BengalCPIM
    Read Full Article
    Claim :   ছবিতে দেখা যায় সিপিআইএমের দেওয়াল লিখনে 'অভয়া নয়, তামান্নার বিচার চাই' লেখা হয়েছে
    Claimed By :  Social Media Users
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!