Skip to main content
BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  1. Home
  2. ফ্যাক্ট চেক
  3. ৩০,০০০ সেনার পদত্যাগ দাবিতে ছড়াল...
ফ্যাক্ট চেক

৩০,০০০ সেনার পদত্যাগ দাবিতে ছড়াল ভারতীয় সেনা সর্বাধিনায়কের ডিপফেক ভিডিও

বুম দেখে, কৃত্তিম বুদ্ধিমত্তার প্রয়োগ করে ভারতীয় সেনা সর্বাধিনায়ক এনএস রাজা সুব্রমণির বক্তব্যকে বিকৃত করা হয়েছে।

By -  Srijit Das
Published -  29 July 2026 9:49 AM IST
  • ৩০,০০০ সেনার পদত্যাগ দাবিতে ছড়াল ভারতীয় সেনা সর্বাধিনায়কের ডিপফেক ভিডিও

    সম্প্রতি দিল্লিতে হওয়া সরকার-বিরোধী প্রতিবাদের প্রতিক্রিয়ায় ৩০ হাজারেরও বেশি ভারতীয় জওয়ান সেনাবাহিনী থেকে পদত্যাগ করেছেন দাবি করে সেনা সর্বাধিনায়ক (চিফ অফ ডিফেন্স স্টাফ বা CDS) জেনারেল এনএস রাজা সুব্রমণির এক ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

    বুম যাচাই করে দেখে, ভিডিওটি ডিপফেক। ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ সংক্রান্ত সুব্রমণির শুভেচ্ছাবার্তার এক ভিডিওকে বিকৃত করে ভিডিওটি তৈরি করা হয়েছে।

    ভাইরাল ওই ভিডিওতে সুব্রমণিকে বলতে শোনা যায়, "৩০ হাজারেরও বেশি ভারতীয় সেনাবাহিনীর জওয়ান পদত্যাগ করেছেন, কারণ তারা বলছেন নতুন দিল্লির যন্তর মন্তরে তাদের সন্তানদের লাঠি দিয়ে পেটানো হচ্ছে। ভারত সরকারের চাকরি করতেও তারা অস্বীকার করছেন এবং এটা বিপর্যয় হয়ে দাঁড়াচ্ছে। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করছি, তিনি যেন দয়া করে এগিয়ে আসেন এবং শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে বলেন; অন্যথায় আমাদের সশস্ত্র বাহিনী বিভক্ত ও বিচ্ছিন্ন হয়ে পড়বে।"

    ভাইরাল দাবি

    ফেসবুকে ভিডিওটি পোস্ট করে এক ব্যক্তি ক্যাপশন হিসাবে লেখেন, "ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ কেন করলেন ?? এই ভিডিও দেখে আমি যতটুকু বুঝতে পারলাম !! আন্দোলনকারী ছাত্র ছাত্রীদের ওপর অমানবিক আক্রমণের প্রতিবাদে ৩০০০০ ভারতীয় সেনা জাওয়ান পদত্যাগ করেছেন। ( ভুল করে কেউ এটা ভাববেন না চীন , পাকিস্তান , বাংলাদেশের সেনারা পদত্যাগ করেছেন)!!"

    পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও তার আর্কাইভ দেখতে এখানে।

    অনুসন্ধানে আমরা কী পেলাম: ভাইরাল ভিডিওটি আসলে ডিপফেক

    ১. রাজা সুব্রমণির আসল ভিডিও: আমরা প্রথমে ভিডিওটির কিছু কী-ফ্রেমকে ভেঙে রিভার্স সার্চ করে দেখতে পাই, আসল ভিডিওটি ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড্যের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ২১ জুলাই, ২০২৬ তারিখে আপলোড করা হয়েছিল। আসল ওই ভিডিওতে সুব্রমণিকে ভারতীয় সেনাদের পদত্যাগ অথবা শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে প্রধানমন্ত্রীকে আবেদন করতে শোনা যায় না।

    আসল ওই ভিডিওতে সুব্রমণিকে ভারতীয় সেনার তরফ থেকে এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপে অংশগ্রহণকারী দলদের শুভেচ্ছা জানাতে শোনা যায়।

    View this post on Instagram

    A post shared by Eastern Command (@easterncommand_indianarmy)

    ২. ভিডিওতে থাকা অডিও যাচাই: এছাড়াও আমরা ভিডিওতে শুনতে পাওয়া কণ্ঠস্বরটি যাচাই করতে হিয়া এআই অডিও ডিটেক্টর টুলে সেটি পরীক্ষা করি। ওই পরীক্ষায় ভিডিওতে শুনতে পাওয়া কণ্ঠস্বর ডিপফেক বলে উল্লেখ করা হয়।




    Tags

    Indian Amy
    Read Full Article
    Claim :   ভিডিওতে সেনা সর্বাধিনায়ক (চিফ অফ ডিফেন্স স্টাফ বা CDS) জেনারেল এনএস রাজা সুব্রমণিকে বলতে শোনা যায়, দিল্লিতে সরকার-বিরোধী আন্দোলনের জেরে ৩০ হাজারেরও বেশি ভারতীয় জওয়ান সেনাবাহিনী থেকে পদত্যাগ করেছেন
    Claimed By :  Social Media Users
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!