Skip to main content
BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  1. Home
  2. ফ্যাক্ট চেক
  3. সিজেপি সমর্থকদের হুমকির দাবিতে...
ফ্যাক্ট চেক

সিজেপি সমর্থকদের হুমকির দাবিতে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের ভিডিও ভাইরাল

বুম দেখে, ভিডিওটি ডিপফেক। আসল ভিডিওতে পীযূষ গোয়েলকে প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে জড়িতদের দ্রুত পদক্ষেপের বিষয়ে কথা বলতে শোনা যায়।

By -  Srijit Das
Published -  27 July 2026 11:46 AM IST
  • সিজেপি সমর্থকদের হুমকির দাবিতে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের ভিডিও ভাইরাল

    ককরোচ জনতা পার্টি (CJP)-র নেতৃত্বে চলা দেশব্যাপী ছাত্র আন্দোলনের মধ্যে, কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সাক্ষাৎকারের এক ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

    ভাইরাল ওই ভিডিওতে পীযূষ গোয়েলকে হিন্দিতে বলতে শোনা যায়, "আমি পরিষ্কার মনে করি, ২ -৩ টে ককরোচকে প্রকাশ্যে ঝুলিয়ে দেওয়া দরকার, যাতে এই ককরোচ জনতা পার্টির আমাদের ক্ষমতা সম্পর্কে বাস্তব ধারণা হয়ে যায় এবং আমরা কতদূর অবধি যেতে পারি। যখন এইসব লোকেরা ২ -৩ টে ককরোচকে এইভাবে ঝুলতে দেখবে তখন এদের উচ্ছৃঙ্খলতা শান্ত হয়ে যাবে আর এরা নিজেরাই বিক্ষোভ শেষ করে ল্যাজ গুটিয়ে পালিয়ে যাবে। আমার মোদীজিকে সোজা এই পরামর্শ যে, তিনি বিনা কোনও দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই ঠিক সেটাই যেন করেন, যা তিনি গুজরাটে করেছিলেন। এই উপদ্রবীদের মোকাবিলা করার এখন এটাই একটা রাস্তা বাকি রয়েছে।"

    বুম যাচাই করে দেখে, ভাইরাল ভিডিওটি একটি ডিপফেক। আসল ভিডিওতে পীযূষ গোয়েলকে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা সম্পর্কে কথা বলতে শোনা যায়।

    ভাইরাল দাবি

    ভিডিওটি পোস্ট করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশন হিসাবে লেখেন, "গতকাল (২৪/৭/২৬) কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল বলছে ককরোচ পার্টির আহ্বানে যে সকল ছাত্র - ছাত্রী আন্দোলনে সামিল হয়েছে তাদের মধ্যে থেকে দু - তিনজন কে জনসমক্ষে ঝুলিয়ে রাখার শাস্তি দিলে আমাদের কি শক্তি সেটা বুঝে ভয় পেয়ে আন্দোলন থেকে ল্যাজ গুটিয়ে পালাবে যেভাবে মোদীজি গুজরাটে করেছিল! আজ (২৫/৭/২৬) দেখে নিলেন কাদের কত শক্তি মিস্টার পীযুষ গোয়েল আর মোদীজি কি করলো"।

    পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।

    কী পেলাম আমরা অনুসন্ধানে: পীযূষ গোয়েলের সাক্ষাৎকারের ভিডিওটি ডিপফেক

    ১. আসল সাক্ষাৎকারের ভিডিও: ভিডিওটি থেকে কীফ্রেম বের করে রিভার্স ইমেজ সার্চ করলে আমরা ২০২৬ সালের ২৩ জুলাই সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (PTI) প্রকাশিত মূল প্রতিবেদনটি খুঁজে পাই। আসল ভিডিওতে পীযূষ গোয়েলকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা নিয়ে কথা বলতে শোনা যায়।

    VIDEO | On PM Modi's X post, Union Minister Piyush Goyal (@PiyushGoyal) says, "Today, Prime Minister Narendra Modi made it clear that the strictest possible action will be taken against those responsible. Fast-track courts will be set up to ensure swift and stringent punishment… pic.twitter.com/WBn6qYMArz

    — Press Trust of India (@PTI_News) July 23, 2026

    ২. ভিডিওতে শুনতে পাওয়া অডিওর সত্যতা যাচাই: এরপর আমরা ভিডিওতে শুনতে পাওয়া পীযূষ গোয়েলের কণ্ঠস্বরের সতীত্ব যাচাই করতে ভিডিওটি Resemble AI অডিও ডিটেক্টর টুলে পরীক্ষা করি। ওই পরীক্ষা থেকে প্রাপ্ত ফলাফল থেকে নিশ্চিত হওয়া যায়, ভিডিওতে শুনতে পাওয়া কণ্ঠস্বরটি ভুয়ো এবং কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি।




    Tags

    Piyush Goyal
    Read Full Article
    Claim :   ভিডিওতে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলকে ককরোচ জনতা পার্টির সমর্থকদের প্রকাশ্যে ঝোলানোর হুমকি দিতে শোনা যায়
    Claimed By :  Social Media Users
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!