Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

শিয়ালদহ স্টেশনে ভক্তদের সাথে ছবি তুলছেন আমির খান দাবিতে ছড়াল AI ছবি

বুম ছবিতে থাকা দৃশ্যগত ত্রুটি ও এআই শনাক্তকারী টুলে যাচাই করে নিশ্চিত হয়েছে, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে তৈরি।

By - Srijit Das | 13 Feb 2026 2:47 PM IST

শিয়ালদহ স্টেশনের (Sealdah Station) প্ল্যাটফর্মে ভক্তদের সাথে হাসিমুখে বসে ছবি তুলছেন আমির খান (Aamir Khan) দাবিতে বলিউড অভিনেতাকে নিয়ে একটি ছবি সম্প্রতি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

বুম যাচাই করে দেখে ছবিটি ভুয়ো। ভাইরাল ওই ছবিতে থাকা দৃশ্যগত অসঙ্গতি ও AI শনাক্তকারী টুল থেকে প্রাপ্ত ফলাফল থেকে নিশ্চিত হওয়া যায় কৃত্তিম বুদ্ধিমত্তার প্রয়োগে ছবিটি তৈরি করা হয়েছে।

সম্প্রতি ঝটিকা সফরে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে গায়ক অরিজিৎ সিংহের বাড়ি থেকে ঘুরে যান আমির। সদ্যই অরিজিতের সিনেমার গান না গাওয়ার ঘোষণার পরপরই আমির খানের এই সফর ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়ায় জল্পনা। গত ৪ ফেব্রুয়ারি প্রকাশিত এবিপি আনন্দের প্রতিবেদন অনুযায়ী, জিয়াগঞ্জে অরিজিতের বাড়িতে সময় কাটিয়ে দিন ২ থেকেই মুম্বই ফিরে যান বলিউড অভিনেতা। 

ভাইরাল দাবি 

ছবিটি পোস্ট করে ক্যাপশন হিসেবে লেখা হয়, "শিয়ালদা স্টেশন আজ আর পাঁচটা দিনের মতো নয়। হঠাৎ করেই যেন সাধারণ এক রেলস্টেশন রূপ নিল তারকাদের মিলনমেলায়। কারণ একটাই—বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান! স্টেশনের প্ল্যাটফর্মে পা রাখার মুহূর্ত থেকেই শুরু হয়ে যায় উন্মাদনা। চারদিক থেকে ভিড় জমতে থাকে, কেউ মোবাইল হাতে ভিডিও করছে, কেউ আবার অধীর আগ্রহে একটি সেলফির অপেক্ষায়। হাজার হাজার মানুষ শুধু এক ঝলক দেখার জন্য, কিংবা আমির খানের সঙ্গে একটি ছবি তোলার আশায় ব্যস্ত হয়ে পড়ে। ট্রেন ধরার তাড়া, সময়ের চাপ—সবকিছু যেন মুহূর্তের জন্য থেমে যায়। সাধারণ মানুষ থেকে শুরু করে ভক্ত, সবাই একসাথে একই ফ্রেমে বন্দি করতে চায় সেই বিশেষ মুহূর্ত। আমির খানও বরাবরের মতো হাসিমুখে সবার সঙ্গে দেখা করেন, হাত নাড়েন, ছবি তোলেন—যার ফলে ভক্তদের উচ্ছ্বাস আরও বেড়ে যায়। শিয়ালদা স্টেশন এদিন শুধু যাতায়াতের জায়গা ছিল না, ছিল আবেগ, ভালোবাসা আর তারকা-ভক্তের এক অনন্য মিলনের সাক্ষী। এমন দৃশ্য সত্যিই মনে রাখার মতো!"

পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে। 

অনুসন্ধানে আমরা কী পেলাম: ভাইরাল ছবি AI ব্যবহার করে তৈরি

১. ছবিতে থাকা দৃশ্যগত অসঙ্গতি: বুম প্রথমে ভাইরাল দাবি অনুযায়ী শিয়ালদহ স্টেশনে ভক্তদের সাথে বসে আমির খানের ছবি তোলা সম্পর্কিত প্রতিবেদন কীওয়ার্ড সার্চ করে খোঁজার চেষ্টা করে। তবে সেই অনুসন্ধানে ভাইরাল দাবির সমর্থনে বিশ্বাসযোগ্য কোনও সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।

এর থেকে সন্দেহ হওয়ায় আমরা ছবিটিকে ভালো করে পরীক্ষা করি। সেখানে প্ল্যাটফর্মে থাকা সাইনবোর্ডে বাংলায় 'শিয়ালদহ' লেখার পরিবর্তে 'সিবলদাহ, সিবলাদাহ' ইত্যাদির উল্লেখ দেখতে পাওয়া যায়। ভারতীয় রেলের সরকারি ওয়েবসাইটে থাকা তথ্য অনুযায়ী, কলকাতার এই স্টেশনটিকে বাংলায় 'শিয়ালদহ' বলে উল্লেখ করা হয়।


যদিও ওই সাইনবোর্ডগুলির একটিতে থাকা ইংরেজি বানানটিতে অনুরূপ ভুল চোখে পড়ে না। 

২. AI শনাক্তকারী টুল থেকে প্রাপ্ত ফলাফল: বুম লক্ষ্য করে ভাইরাল ছবিতে থাকা দৃশ্যগত অসঙ্গতি মূলতঃ কৃত্তিম বুদ্ধিমত্তার তৈরি ছবিতে দেখতে পাওয়া যায়। নিশ্চিত হতে আমরা এরপর ছবিটিকে কৃত্তিম বুদ্ধিমত্তা যাচাইকারী টুল হাইভ মডারেশন ও ট্রুথস্ক্যানে পরীক্ষা করি।

AI শনাক্তকারী দুটি টুল থেকেই প্রাপ্ত ফলাফল থেকে নিশ্চিত হওয়া যায়, কৃত্তিম বুদ্ধিমত্তার প্রয়োগেই ছবিটি তৈরি করা হয়েছে। 




Tags:

Related Stories