Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

অসমে মাছ-মাংস বন্ধের দাবিতে ছড়াল আরএসএস প্রচার প্রমুখের সম্পাদিত ছবি

বুমকে অসমে আরএসএসের ক্ষেত্র প্রচার প্রমুখ সুনীল মোহান্তি জানান, ছবি সম্পাদনা করে তার নামে ভুয়ো উক্তি ছড়ান হয়েছে।

By - Srijit Das | 25 March 2026 5:07 PM IST

সম্প্রতি অসমে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) ক্ষেত্র প্রচার প্রমুখ ডঃ সুনীল মোহান্তির এক ছবি ব্যবহার করে সমাজমাধ্যমে দাবি করা হয়, মোহান্তি বলেছেন বিজেপি অসমে আবার ক্ষমতায় এলে মাছ ও মাংস খাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হবে।

ভাইরাল ছবিতে মোহান্তির পিছনে আরএসএসের নাম উল্লেখ করে থাকা একটি বোর্ডও দেখতে পাওয়া যায়।

বুম দেখে, পুরনো এক ছবিকে সম্পাদনা করে ভাইরাল ছবি তৈরি করা হয়েছে। এছাড়াও মোহান্তির সাথে দাবিটির বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বুমকে জানান, অসমে মাছ ও মাংস নিষিদ্ধ করা সংক্রান্ত এমন কোনও মন্তব্য তিনি করেননি।     

আসন্ন এপ্রিলেই বিধানসভা নির্বাচন অসমে। অতীতে রাম মন্দির প্রতিষ্ঠার দিনে বিজেপি-শাসিত অসমে মাছ-মাংস বন্ধের নির্দেশ দিয়েছিলেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। টানা দুবার ক্ষমতায় থাকার পর বিজেপি এবার মসনদে বসলে পাকাপাকিভাবে মাছ-মাংস খাওয়ায় নিষেধাজ্ঞা জারি করবে কিনা তা নিয়ে জল্পনার প্রেক্ষিতেই পোস্টটি ভাইরাল হয় সমাজমাধ্যমে।   

ভাইরাল দাবি

ছবিটি পোস্ট করে অসমীয়া ভাষায় লেখা হয়, "বিজেপি যদি আবার ক্ষমতায় আসে, তাহলে মাছ ও মাংস সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হবে এবং অসমে সনাতন ধর্ম প্রতিষ্ঠা ও প্রচার করা হবে—এই মন্তব্য করে আরএসএস হইচই ফেলে দিয়েছে। অসমের আরএসএস প্রচার প্রধান ড. সুনীল মহান্তির এই বিস্ফোরক মন্তব্যকে জৈন ও মারওয়ারি সমাজ সমর্থন জানিয়েছে।"

(অসমীয়া ভাষায় লেখা আসল ক্যাপশন: আকৌ বিজেপি আহিলে মাছ মাংস সম্পূৰ্ণৰূপে নিষিদ্ধ কৰি অসমত সনাতন ধৰ্ম প্ৰতিষ্ঠা আৰু প্ৰচাৰ কৰিব বুলি কৈ হৈ চৈ লগালে আৰ এছ এছে। অসমৰ আৰ এছ এছ প্ৰচাৰ প্ৰমুখ ডঃ সুনীল মহান্তিৰ এই বিস্ফোৰক মন্তব্যৰ সমৰ্থন জৈন আৰু মাৰোৱাৰী সমাজৰ।)

পোস্টটির আর্কাইভ দেখতে ক্লিক করুন এখানে

কী পেলাম আমরা অনুসন্ধানে: ছবি সম্পাদিত, দাবি বিভ্রান্তিকর

১. আসল ছবি: বুম প্রথমে ডঃ সুনীল মোহান্তির বক্তব্য রাখার ছবিটির বিষয়ে জানতে তার উৎস খোঁজার চেষ্টা করে। ছবিটিকে গুগলে রিভার্স সার্চ করলে ২৭ নভেম্বর ২০২৫ তারিখের এক পোস্ট পাওয়া যায় যেখানে উল্লেখ করা হয়, আরএসএসের ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে গুয়াহাটির অলোক ভবনে বক্তব্য রেখেছিলেন মোহান্তি।

সেই পোস্টে ভাইরাল ছবির আসল সংস্করণের পাশাপাশি অন্য কয়েকটি ছবিও দেখতে পাওয়া যায়। আসল ছবিতে মোহান্তির পেছনে ভাইরাল ছবিতে দেখতে পাওয়া আরএসএসের নাম-সহ কোনও বোর্ড দেখতে পাওয়া যায় না।

মোহান্তির বক্তব্য রাখার সেই ছবির ভাইরাল ও আসল সংস্করণের তুলনা নীচে দেখতে পাওয়া যাবে।


২. মাছ-মাংস বন্ধের দাবি খণ্ডন মোহান্তির: এরপর আমরা ভাইরাল দাবি যাচাই করতে গুগলে সম্পর্কিত কীওয়ার্ড সার্চ করি। তবে সেখান থেকে আমরা দাবিটির সমর্থনে কোনও বিশ্বাসযোগ্য সূত্র খুঁজে পাইনি। বুমের তরফে এরপর আরএসএসের প্রচার প্রমুখ ডঃ সুনীল মোহান্তির সাথে যোগাযোগ করা হলে, তিনি ভাইরাল দাবি ও ছবি উভয়েই ভুয়ো বলে জানান।

মোহান্তি বুমকে জানান, "দাবিটি ভুয়ো। মাছ-মাংস খাওয়ায় বিজেপির নিষেধাজ্ঞা সংক্রান্ত এমন কোনও মন্তব্য আমি করিনি। তাছাড়া, পূর্বত্তর ভারত অধ্যয়ন সমূহের এক ব্যানারকে সম্পাদনা করে ভাইরাল ছবিটি তৈরি করা হয়েছে।"       

Tags:

Related Stories