Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

ভাইরাল ছবিতে অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় মৃত পাইলটকে দেখা যায় না

বুম যাচাই করে দেখে, ছবিতে পাইলট সাহিল মাদানকে দেখা যায় যিনি দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে ছিলেন না।

By -  Anmol Alphonso |

2 Feb 2026 5:56 PM IST

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পাইলট সাহিল মাদানের ছবি ব্যবহার করে তাকে ক্যাপ্টেন সুমিত কাপুর হিসেবে ভুলভাবে চিহ্নিত করে বলা হয়, মহারাষ্ট্রের বারামতির কাছে ঘটা এক বিমান দুর্ঘটনায় সুমিত মহারাষ্ট্রের (Maharashtra) উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের (Ajit Pawar) সাথে মারা যান।

বুম দেখে, ভাইরাল ছবিতে থাকা ব্যক্তি পাইলট সাহিল মাদান বর্তমানে সেই বিমান দুর্ঘটনায় জড়িত বিমান সংস্থা VSR ভেঞ্চারস প্রাইভেট লিমিটেডে কাজ করেন।

২৮ জানুয়ারি ২০২৬ তারিখে মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দরের কাছে একটি ব্যক্তিগত জেট বিমান ভয়াবহভাবে দুর্ঘটনাগ্রস্ত হয়, যার ফলে বিমানে উপস্থিত মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী পাওয়ার-সমেত সকলেই মারা যান।

দাবি: ছবিতে ক্যাপ্টেন সুমিত কাপুরকে দেখতে পাওয়া যায়, যিনি উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের সাথেই বারামতির বিমান দুর্ঘটনায় মারা গেছেন

ভাইরাল ছবিটি বিভিন্ন সংবাদমাধ্যম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জানায়, তাতে বারামতির বিমান দুর্ঘটনায় ক্যাপ্টেন সুমিত কাপুরকে দেখা যায়। ডিএনএ ইন্ডিয়া ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করে ছবিতে থাকা ব্যক্তিকে প্রয়াত ক্যাপ্টেন কাপুর বলে দাবি করে।


পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে

কী পেলাম আমরা অনুসন্ধানে: ছবিতে থাকা ব্যক্তি মৃত ক্যাপ্টেন সুমিত কাপুর নন

১) ক্যাপ্টেন সুমিত কাপুর সম্পর্কে তথ্য 

বুম বহু সংবাদ প্রতিবেদনে ক্যাপ্টেন কাপুরের কর্মজীবন ও পেশাগত বিবরণ খুঁজে পায়। দিল্লির বাসিন্দা কাপুর VSR ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড-এর সাথে যুক্ত ছিলেন এবং তার উড়ান অভিজ্ঞতা ছিল ২০,০০০ ঘন্টারও বেশি। এর আগে তিনি সাহারা এয়ারলাইন্স ও জেট এয়ারওয়েজ-এ কাজ করেছেন, যেখানে তিনি বোয়িং ৭৩৭ পরীক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

৩০ জানুয়ারি তারিখের দ্য টাইমস অফ ইন্ডিয়া-র প্রতিবেদনে দিল্লির পাঞ্জাবি বাগে ক্যাপ্টেন কাপুরের দাহকার্যের বর্ণনা করা হয়, যেখানে ১৫০-এরও বেশি তার আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। ওই প্রতিবেদনে ৬২ বছর বয়সী পাইলটের এক ছবি দেখতে পাওয়া যায়, যার সাথে ভাইরাল ছবির মিল পাওয়া যায় না, কারণ ভাইরাল ছবির ব্যক্তি কাপুরের চেয়েও অনেকটাই কম বয়সী বলে মনে হয়।


প্রতিবেদনটি পড়তে ক্লিক করুন এখানে

এছাড়া বুম দিল্লির এক সাংবাদিকের সাথে যোগাযোগ করে, যিনি নাম প্রকাশ না করার শর্তে বুমকে নিশ্চিত করেন, কাপুরের ছবি তার পরিবারের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছিল।

আমরা ডিএনএ-র ইনস্টাগ্রাম পোস্টে @sanjamsahnimakeupartist নামে একটি মন্তব্যও পেয়েছি, যেখানে ব্যবহারকারী নিজেকে পাইলট সাহিল মাদানের স্ত্রী হিসাবে চিহ্নিত করেছেন এবং স্পষ্ট করে জানান, তার স্বামীর ছবিটিকে ভুলভাবে কাপুর বলে দেখানো হচ্ছে এবং তিনি বিমানে ছিলেন না। 


বুম শাহনির সাথে এবিষয়ে যোগাযোগ করেছে; তার প্রতিক্রিয়া পেলে প্রতিবেদনে তা অন্তর্ভুক্ত করা হবে।

২) পাইলট সাহিল মাদানের ছবি 

ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে আমরা পাইলট সাহিল মাদানের লিংকডইন প্রোফাইল খুঁজে পাই, যেখানে তার একই ছবি ব্যবহার করা হয়েছে। তার প্রোফাইলে উল্লেখ করা হয়েছে, তিনি গত দুই বছর ধরে VSR ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড-এ কাজ করছেন।


বুম মাদানের সঙ্গেও প্রতিক্রিয়ার জন্য যোগাযোগ করেছে।

Tags:

Related Stories