Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভে যোগ দিয়েছিলেন সুনীতা উইলিয়ামস? ভিডিওটি পুরনো

বুম দেখে, ভিডিওটিতে ২০২৬ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত কেরালা লিটারেচার ফেস্টিভ্যালে সুনীতা উইলিয়ামসকে অংশ নিতে দেখা যায়।

By -  Srijit Das |

27 July 2026 11:11 AM IST

সম্প্রতি ভারতীয় বংশোদ্ভূত প্রাক্তন নাসা মহাকাশচারী সুনীতা উইলিয়ামসের (Sunita Williams) একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি পোস্ট করে দাবি করা হয়, সেখানে সুনীতাকে দিল্লির যন্তর মন্তরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ভারতীয় বংশোদ্ভূত প্রাক্তন নাসা মহাকাশচারী সুনীতা উইলিয়ামসের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি পোস্ট করে দাবি করা হয়, সেখানে সুনীতাকে দিল্লির যন্তর মন্তরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টি (CJP) আয়োজিত বিক্ষোভে অংশ নিতে দেখা যাচ্ছে।

বুম যাচাই করে দেখে, ভিডিওটি ২০২৬ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত কেরালা লিটারেচার ফেস্টিভ্যালের, যেখানে তৎকালীন ভারত সফরের সময় অংশ নিয়েছিলেন সুনীতা উইলিয়ামস।

NEET প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে দেশজুড়ে ছাত্র বিক্ষোভের কারণে গত ২৫ জুলাই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি কেন্দ্রীয় সরকার তাদের শর্ত মেনে নিয়েছে দাবি করে প্রত্যাহার করে তাদের আন্দোলন। সারা দেশ জুড়ে হওয়া ছাত্র আন্দোলনের সমর্থনে বলিউডের একাধিক তারকা এবং বিশিষ্ট ব্যক্তিত্বও প্রকাশ্যে সমর্থন জানান এবং অনশনকারী সমাজকর্মী সোনম ওয়াংচুকের প্রতি সংহতি প্রকাশ করেন।

ভাইরাল দাবি

ভিডিওটি পোস্ট করে এক ফেসবুক ব্যবহারকারী লেখেন, "সুনিতা উইলিয়ামস সংহতি জানাতে এসেছেন যন্তর মন্তরে। ভক্তরা এবার কি এনাকেও দেশদ্রোহী প্রমাণের চেষ্টা করবেন???"

পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।

কী পেলাম আমরা অনুসন্ধানে: ভিডিওটি ২০২৬ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত কেরালা লিটারেচার ফেস্টিভ্যালের

১. ভিডিওটি পুরনো, সাম্প্রতিক দিল্লি বিক্ষোভের নয়:  প্রথমে আমরা ভিডিওটি থেকে কয়েকটি কীফ্রেম বের করে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। তাতে একই ভিডিও ২০২৬ সালের ২৩ জানুয়ারি একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে বলে দেখা যায়, যা ককরোচ জনতা পার্টির আন্দোলন শুরুর অনেক আগের।

Full View

এছাড়া ভিডিওতে দেখা যায়, সুনীতা উইলিয়ামসের গলায় ঝোলানো পরিচয়পত্রে "KLF" লেখা রয়েছে। এটিকে সূত্র ধরে আমরা "সুনীতা উইলিয়ামস KLF" লিখে অনুসন্ধান করি। তাতে ২০২৬ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত কেরালা লিটারেচার ফেস্টিভ্যালে তার অংশগ্রহণের বিষয়ে একাধিক সংবাদ প্রতিবেদন পাওয়া যায়।

২. কেরালা লিটারেচার ফেস্টিভ্যালের উদ্বোধন করেছিলেন সুনীতা উইলিয়ামস: দ্য হিন্দুর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের ২২ জানুয়ারি কোঝিকোড় সমুদ্রসৈকতে অনুষ্ঠিত কেরালা লিটারেচার ফেস্টিভ্যালের নবম আসরের উদ্বোধন করেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। চার দিনব্যাপী এই সাহিত্য উৎসবে তিনি একাধিক অধিবেশনে অংশ নেন এবং নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন। অনুষ্ঠানের একটি ভিডিওতেও তাকে ভাইরাল ভিডিওর একই পোশাকে দেখা যায়।

Full View


Tags:

Related Stories