Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

মোদীর রোড-শোর কারণে শিলিগুড়িতে আটকেই ছিল অ্যাম্বুল্যান্স? তথ্য যাচাই

বুমকে অ্যাম্বুল্যান্স চালক জানান, ১০-১৫ মিনিট জ্যামে থাকার পর প্রধানমন্ত্রীর কনভয়ের পাশ দিয়েই সেটি যাওয়ার জায়গা করে দেওয়া হয়।

By -  Srijit Das |

15 April 2026 3:19 PM IST

সম্প্রতি শিলিগুড়িতে (Siliguri) মুমূর্ষু এক রোগী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) জনসভার জন্য অ্যাম্বুল্যান্সে আটকে ছিলেন দাবিতে এক ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

বুমকে অ্যাম্বুল্যান্স চালক এমডি শাকির জানান, ১০-১৫ মিনিটের জন্য প্রধানমন্ত্রীর রোড-শোর কারণে জ্যামে আটকাতে হলেও তাদের পরে কনভয়ের পাশ দিয়েই হাসপাতালে পৌঁছনোর রাস্তা করে দেওয়া হয়।

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারে সম্প্রতি রাজ্যে এসে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্রভাবে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে মোদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কড়া সমালোচনা করেন। টানা তিনবার বাংলার মসনদে তৃণমূল ক্ষমতায় থাকার পর মমতা বন্দোপাধ্যায় আবারও রাজ্যে এবার সরকার গড়বেন কিনা তা জানতে ৪ মে-র অপেক্ষায় রাজনৈতিক মহল।

ভাইরাল দাবি

২৩ সেকেন্ড দৈর্ঘ্যের ওই ভিডিও পোস্ট করে ক্যাপশন হিসাবে লেখা হয়, "শিলিগুড়িতে মোদির রোড শো ঘিরে যানজটে আটকে অ্যাম্বুলেন্স!! মুমূর্ষু রোগী নিয়ে চরম ভোগান্তিতে পরিবার!"

পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও তার আর্কাইভ দেখতে এখানে।

কী পেলাম আমরা অনুসন্ধানে: অ্যাম্বুল্যান্সটিকে পরে রাস্তা করে দেওয়া হয়

১. অ্যাম্বুল্যান্স সংক্রান্ত তথ্যানুসন্ধান: বুম প্রথমে শিলিগুড়িতে গত ১১ এপ্রিল প্রধানমন্ত্রী মোদীর কনভয়ে কোনও অ্যাম্বুল্যান্স আটকে পড়েছিল কিনা তা জানতে সম্পর্কিত কীওয়ার্ড সার্চ করে। এর মাধ্যমে আমরা উত্তরবঙ্গের স্থানীয় এক ফেসবুক পেজ থেকে করা ভাইরাল ভিডিওটির দীর্ঘতর সংস্করণকে খুঁজে পাই যেখানে ১১ এপ্রিল ভিডিওটি একই দাবিতে পোস্ট করা হয়েছিল।

তবে ২ মিনিট ৪৫ সেকেন্ড দৈর্ঘ্যের ওই ভিডিওটি লক্ষ্য করলে স্থানীয় মানুষজনের প্রচেষ্টায় অ্যাম্বুল্যান্সটিকে যানজট ঠেলে কিছুটা রাস্তা এগিয়ে যেতেও দেখা যায়। 

এছাড়াও আমরা সম্পর্কিত কীওয়ার্ড সার্চের মাধ্যমে ১১ এপ্রিল সংবাদসংস্থা এএনআইয়ের করা এক পোস্ট খুঁজে পাই যেখানে প্রধানমন্ত্রী মোদীর কনভয়ের পাশ দিয়ে এক অ্যাম্বুল্যান্সকে চলে যেতে দেখা যায়।

অ্যাম্বুল্যান্সটির বিষয়ে সেখানে লেখা হয়, প্রধানমন্ত্রী মোদীর রোড-শো চলাকালীন তার কনভয় অ্যাম্বুল্যান্সটিকে চলে যাওয়ার জন্য জায়গা করে দেয়।

এরপর আমরা ভাইরাল ভিডিওতে দেখতে পাওয়া অ্যাম্বুল্যান্স ও মোদীর কনভয়ের পাশ দিয়ে চলে যাওয়া অ্যাম্বুল্যান্স দুটি একই কিনা জানতে ভিডিওদুটিতে দেখতে পাওয়া দৃশ্যের তুলনা করে তাদের মিল খুঁজে পাই।


২. অ্যাম্বুল্যান্স মালিক ও তার চালকের সাথে বুমের কথোপকথন: বিস্তারিত জানতে এরপর বুমের তরফে অ্যাম্বুল্যান্সটিতে দেখতে পাওয়া নম্বরে যোগাযোগ করা হয়। আমাদের সাথে টেলিফোনিক কথোপকথনে অ্যাম্বুল্যান্সটির মালিক ভিডিওদুটি দেখে নিশ্চিত করেন, তাতে তারই অ্যাম্বুল্যান্সকে দেখতে পাওয়া যায়।      

অ্যাম্বুল্যান্সটির মালিক রমজান বুমকে জানান, "গাড়িটা আমার তবে ঐদিন অ্যাম্বুল্যান্স আমার ভাই এমডি শাকির চালাচ্ছিল। রোগীকে নিয়ে যাওয়ার সময় তারা জ্যামে আটকে পড়ে। ওই কনভয়ে মূলতঃ একটা বড় গাড়ি থাকার জন্যই খানিক অসুবিধা হয়েছিল। তবে পরে অ্যাম্বুল্যান্স দেখে রাস্তা ছেড়ে দেওয়া হয়।"

প্রধানমন্ত্রী মোদীর কনভয়ের পাশ দিয়ে অ্যাম্বুল্যান্স চলে যাওয়ার ভিডিওটি দেখেও তিনি নিশ্চিত করেন, তার ভাইকেই সেখানে অ্যাম্বুল্যান্স চালিয়ে নিয়ে যেতে দেখা যায়।   

এরপর আমরা শাকিরের সাথেও এবিষয়ে কথা বলি। শাকির বুমকে বলেন, "আমাদের মোটামুটিভাবে সেদিন ১০-১৫ মিনিট জ্যামে আটকে থাকতে হয়েছিল। রোগীকে অ্যাম্বুল্যান্সে নিয়ে আমি তখন শিলিগুড়ি মেডিক্যাল কলেজের দিকে যাচ্ছিলাম। ভিডিওতে প্রধানমন্ত্রীর রোড-শো চলাকালীন জ্যামে আমাদের বাগডোগরা স্টেশন মোড়ের কাছে কিছুক্ষণ আটকে থাকতে দেখা যায়।" 


Tags:

Related Stories