Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

জাপানি ব্যক্তির কুকুরে রূপান্তরিত হওয়ার দাবিতে ছড়াল AI ভিডিও

বুম দেখে, ভিডিওটি এআই প্রয়োগে তৈরি এবং এমন কোনও ব্যক্তিকে দেখায় না যিনি কুকুরে পরিণত হওয়ার জন্য অস্ত্রোপচার করেছেন।

By -  Srijit Das |

12 Aug 2026 4:41 PM IST

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে সম্প্রতি এক দাবি করা হয়, ভিডিওটিতে এমন এক ব্যক্তিকে দেখতে পাওয়া যায় যিনি কুকুরে পরিণত হওয়ার জন্য প্লাস্টিক সার্জারি করেছেন। কিছু পোস্টে ভিডিওতে থাকা ব্যক্তিকে জাপানি ব্যক্তি টোকো হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং দাবি করা হয়, নিজের জীবনের স্বপ্ন পূরণে তিনি কুকুরের মতন জীবনযাপন করতে একটি হাইপার-রিয়ালিস্টিক কুকুরের পোশাক কিনেছেন। 

বুম যাচাই করে দেখে, ভিডিওটি এআই দিয়ে তৈরি এবং এর সাথে টোকোর কোনো সম্পর্ক নেই। ভিডিওটিতে একাধিক দৃশ্যগত অসঙ্গতি পাওয়ার পাশাপাশি এআই শনাক্তকারী টুল IsFake.ai এবং TruthScan সেটিকে ম্যানিপুলেটেড হিসেবে চিহ্নিত করে।

ভিডিওটি কুকুর হিসাবে জীবনযাপনের টোকোর কাহিনীকে পুনরুজ্জীবিত করে, যার কুকুরের অবয়বের ন্যায় পোশাক পরিধান করে জীবনযাপনের সিদ্ধান্ত ২০২২ সালে আন্তর্জাতিক কভারেজ পেয়েছিল। যদিও টোকো একজন বাস্তব ব্যক্তি যিনি অনলাইনে কুকুর হিসেবে তার জীবনযাত্রার ভিডিও শেয়ার করেন, ভাইরাল ভিডিওটিতে তাকে দেখতে পাওয়া যায় না।

দাবি

সমাজমাধ্যমে একটি পোস্ট ভিডিওটিকে এমন এক ব্যক্তিকে দেখানোর দাবি করে যিনি কুকুরের প্রতি তার আসক্তির কারণে প্লাস্টিক সার্জারির মাধ্যমে নিজেকে কুকুরে রূপান্তরিত করেছেন। অন্যরা দাবি করেছেন যে জাপানি ব্যক্তি টোকো তার জীবনের স্বপ্ন পূরণ করতে একটি হাইপার-রিয়ালিস্টিক রাফ কোলি পোশাকের জন্য প্রায় ২ মিলিয়ন ইয়েন খরচ করেছেন, এবং তিনি বাস্তব জীবনে মানব কুকুরে পরিণত হয়েছেন।

Full View

পোস্ট দেখতে এখানে ক্লিক করুন।

আমরা যা পেয়েছি: ভিডিওটি AI দিয়ে তৈরী

১. ভিডিওতে ভিজ্যুয়াল অসঙ্গতি: ভিডিওটিকে পরীক্ষা করে দেখা যায়, মানুষ-সদৃশ কুকুরের কানটি পরবর্তী ফ্রেমে অদৃশ্য হয়ে যায় এবং তাতে একটি বিকৃত, অজানা হাত-সদৃশ বস্তুর অস্বাভাবিক উপস্থিতি বর্তমান। এমন অসঙ্গতি সাধারণতঃ ভিডিওটি AI দিয়ে তৈরি হওয়ার সন্দেহ উৎপন্ন করে।


২. এআই শনাক্তকারী টুলে পরীক্ষার ফলাফল: দৃশ্যগত অসঙ্গতি থেকে একটি ধারণা নিয়ে, বুম ভিডিওটি একাধিক AI ভিডিও ডিটেকশন টুল যেমন IsFake.ai এবং TruthScan-এ পরীক্ষা করে। উভয় টুল থেকে প্রাপ্ত ফলাফলেই ভিডিওটিকে এআই-প্রয়োগে তৈরি ভিডিও হিসেবে চিহ্নিত করা হয়।


৩. টোকো বাস্তব, কিন্তু ভাইরাল ভিডিওতে অবর্তমান: একটি কীওয়ার্ড অনুসন্ধান করে বুম ২০২২ সালে প্রকাশিত দ্য মিররের একটি প্রতিবেদন খুঁজে পায়, যেখানে রিপোর্ট করা হয়, কুকুর হওয়ার স্বপ্ন পূরণ করতে টোকো £১২,৪৮০ মূল্যের মানব-আকারের কুকুরের পোশাক কিনেছিলেন। তিনি তার কার্যকলাপ একটি যাচাইকৃত এক্স অ্যাকাউন্টে এবং তার ইউটিউব চ্যানেলে "I want be an animal" প্রকাশ করেন, এবং ২০২৬ সালের এপ্রিলের একটি তিনি পোস্টে বলেছিলেন, স্যুটটি অর্ডার করার পর চার বছর পেরিয়ে গেছে।

জেপেট, যে কোম্পানি পোশাকটি তৈরি করেছে, তাদের যাচাইকৃত এক্স অ্যাকাউন্টে ২০২২ সালে করা এক পোস্টে সেই পোশাকের বেশ কিছু ছবি পোস্ট করে।

Tags:

Related Stories